পরাজয়ের নায়ক আমি !

ক্লাসে প্রবেশ করেই দেখি কেউ গাইড পড়ছে আবার কেউ বই পড়ছে। সবাই ব্যস্ত। সকলের এমন ব্যস্ততা দেখে আমি বুঝে গেছি সবাই প্রতিযোগিতার পড়া পড়ছে। স্যার গতকাল বলেছিল, "এমসিকিউ প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতায় দুইটি দল হবে। একদল ছেলে আরেক দল মেয়ে।" স্যার ক্লাসে আসার পূর্বেই দুই দলের মধ্যে পড়ার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আমিও সেই পড়ার প্রতিযোগিতায় অংশ নিলাম।

কিছুক্ষণ পর স্যার ক্লাসে আসল। যথারীতি ক্লাসের সাধারণ কার্যক্রম শেষে স্যার পড়ার কথা জিজ্ঞেস করলেন। সবাই প্রতিযোগিতার কথা বলে উঠল। সবার মধ্যে যেন বিজয়ী হওয়ার এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল। স্যারের সংবিধান অনুযায়ী প্রতিযোগিতা পরিচালনা করার জন্য একজন পরিচালক লাগবে। আর যে দলের সদস্য সংখ্যা বেশি সেই দল থেকে একজন পরিচালক নির্বাচন করা হবে। আমাদের ক্লাসে মেয়েদের সংখ্যাটা সব সময়ই বেশি থাকে। তাই প্রতিযোগিতা পরিচালনা করার জন্য মেয়েদের মধ্য থেকে শামীমা আক্তারকে নির্বাচন করা হলো। এবার পরিচালক প্রতিযোগিতা পরিচালনা করার জন্য সামনে এসে দাঁড়াল। স্যারের সংবিধান অনুযায়ী দুইটি দলের দুইটি নাম দিতে হবে এবং নাম গুলো হতে হবে ফুলের নাম। ভালবাসাময়ী আমাদের শ্রদ্ধিয় প্রতিপক্ষ ভালবাসার প্রতীক গোলাপকে তাদের দলের নাম হিসাবে বেঁচে নিল। আমরাও নিজেদেরকে দেশপ্রেমিকের পরিচয় দিয়ে আমাদের জাতীয় ফুল শাপলাকে নিজেদের দলের নাম হিসাবে বেঁচে নিলাম। পরিচালক দুই দলের নাম ব্ল্যাক বোর্ডের দুই পাশে লিখল। স্যারের সংবিধান অনুযায়ী এবার দুই দলের দুইজন দলনেতা নির্বাচন করতে হবে। সাবাই মিলে দলনেতার দায়িত্বটা আমার কাধে তুলে দিল। মেয়েদের মধ্য থেকে ভিকারুন্নাহারকে দলনেতা নির্বাচন করা হলো। ইতিমধ্যে স্যার জানিয়ে দিলেন, "প্রতি দলকে পনেরটি করে প্রশ্ন করা হবে। প্রতি একজন একটি করে প্রশ্নের উত্তর দিতে পারবে।" যেখানে আমাদের উপস্থিতি মাত্র ১৮ জন এবং মেয়েদের উপস্থিতি ৩৪ জন। এবার কোন ১৫ জন প্রশ্নের উত্তর দিবে তা দলনেতার নির্বাচন করতে হবে। ঠিক এই মুহূর্তে আমি বিভ্রান্ত ছিলাম কোন তিনজনকে বাদ দিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করব। অবশেষে যারা সেচ্ছায় উত্তর দিতে আগ্রহী তাদের নাম লিখলাম। সেচ্ছায় মাত্র ৮ জন হলো। আমার পছন্দমত বাকী ৭ জন নিয়ে ১৫ জনের দল ঘোষণা করলাম :- রাতুল, আমানুল্লাহ, রায়হান, রাকিব, শহিদুল্লাহ, আনাস, ইয়াসিন, শরিফ, এনাইতুল, জিয়াদ, রবিন, ইব্রাহীম, হাবিবুল্লাহ, রাজু ও আমি (মিথুন)। মেয়েরাও ১৫ সদস্যের দল ঘোষণা করলো। প্রতিযোগিতার নিয়ম হিসাবে স্যার বললেন, "প্রতি দল থেকে একজন সামনে আসবে এবং ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে দাঁড়াবে। একজনকে একটি প্রশ্ন তিনবার বলা হবে। তিনবার বলার মধ্যেই উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলে পক্ষ দলে ১ নম্বর যুক্ত হবে। ভুল উত্তর দিলে প্রতিপক্ষ একই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাবে। যে কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারবে। প্রতিপক্ষ সঠিক উত্তর দিতে পারলে তারা বোনাস হিসাবে ১ নম্বর পাবে।"



প্রতিযোগিতা শুরু। ক্লাসের ফাস্ট বয়কে ফাস্টে পাঠালাম। সে সবকিছু আগে করতেই সাচ্ছন্দ্যবোধ করে। সে সামনে গিয়ে ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে দাঁড়াল। স্যার প্রশ্ন করল। প্রশ্নটা তাকে কনফিউজড করে তুললো। সে ভেবে চিন্তে উত্তর দিল। কিন্তু স্যার জানিয়ে দিল উত্তর ভুল। প্রতিপক্ষের কাছে প্রশ্ন চলে গেল। প্রতিপক্ষ সঠিক উত্তর দিল। অর্থাৎ আমারা শুরুতেই পিছিয়ে গেলাম। তারপর মেয়েদের প্রথম প্রশ্ন, তারা সঠিক উত্তর দিল। এক প্রশ্ন শেষে স্কোর বোর্ড বলছে আমারা ০-২ এ পিছিয়ে। এভাবে দুই দল থেকে একে একে ২৮ জন গেল। এবার দলনেতাদের পালা।

আমি সামনে গেলাম। স্যার প্রশ্ন করলেন। আমি খুব মনযোগ দিয়ে শুনলাম এবং উত্তর দিলাম। স্যার বলল উত্তর ভুল। আমি জিহ্বায় কামড় দিয়ে মাথা নত করে নিজ আসনে এসে বসলাম। প্রশ্নটি বোনাস হিসাবে তাদের কাছে চলে গেল। তারাও এ প্রশ্নে কনফিউজড ছিল। অবশেষে উত্তর দিল কিন্তু ভুল উত্তর। আমি নিজেকে স্বান্তনা দিলাম যে আমি যেখানে ব্যার্থ সেখানে ক্লাসের বাকীরাও ব্যার্থ। এবার সর্বশেষ প্রশ্ন বিপক্ষ দলের দলনেতার কাছে। স্যার প্রশ্ন করলেন। সে শুনল। স্যার আবার বললেন। সে প্রশ্নটি শুনল কিন্তু সে উত্তর দিচ্ছে না। প্রশ্নটি তাকে কনফিউজড করে তুললো। স্যার আবাও বলল এবং সে কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিচ্ছে... ঠিক এই সময় স্যার বলে দিলেন প্রশ্নের টাইম আউট হয়ে গেছে। সুতারাং প্রশ্নটি আমাদের কাছে বোনাস হিসাবে চলে আসছে। আমারা সঠিক উত্তর দিয়ে বোনাস হিসাবে ১ পয়েন্ট পেলাম।

প্রতিযোগিতা শেষ এবার ফলাফল ঘোষণা। পরিচালক স্কোর বোর্ড হিসাব করলো। স্কোর বোর্ড বলছে আমারা পরাজিত।
স্কোর 
শাপলা
গোলাপ
  ✘      
+1 ✔   
  ✔      
     ✔   
  ✔      
     ✔   
  ✘      
+1 ✘   
  ✘      
+1 ✘   
  ✔      
     ✔   
  ✘      
+1 ✔   
  ✘      
+1 ✔   
  ✔ +1
     ✘   
  ✘ +1
+1 ✘   
  ✔     
     ✔   
  ✔ +1
     ✘   
  ✘      
+1 ✔   
  ✔ +1
     ✘   
  ✘     
      ✘     
কিন্তু ঘোষণা শুনার জন্য প্রতিপক্ষ অপেক্ষা করে আছে। পরিচালক স্কোর ডিটেইলসহ প্রতিপক্ষকে বিজয়ী ঘোষণা করল। আমারা হাত তালি দিয়ে তাদের অভিনন্দন জানালাম।জয় পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। কিছুক্ষণ তাদের বিজয় উল্লাস চললো। স্যারের সংবিধান অনুযায়ী এবার আমাদেরকে স্বান্তনা দিতে হবে।  বিজয়ী দলনেতা সামনে এসে তার দলের সকল সদস্যদের অভিনন্দন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলো। অতঃপর আমাদেরকে স্বান্তনা দিল।

এবার পরাজয়ের নায়ককে সামনে যেতে হবে। আমি সামনে গিয়ে প্রথমে নেতা হয়ে নিজে ভুল উত্তর দেওয়ার জন্য আমার দলের সদস্যদের নিকট আনুগত্য প্রকাশ করলাম। অতঃপর বিজয়ী দলকে অভিনন্দন এবং নিজের দলের সদস্যদের স্বান্তনা দিলাম। পরবর্তীতে জয়ী হব এই প্রত্যাশায় নিজের দলে কয়েক চামচ উৎসাহী বার্তা দিয়ে নিজ আসনে এসে বসলাম। অতঃপর হৈচৈ মুক্ত এক পরিবেশ।

No comments

Powered by Blogger.