ডেঙ্গি !

চতুর্থ পিরিয়ড। ইংরেজি ১ম পত্র ক্লাস। ম্যাডাম ক্লাসে আসলেন। সকলে দাঁড়িয়ে সালাম দিলাম। ম্যাডাম সালামের উত্তর দিয়ে সকলকে বসতে বলে তিনি নিজেও বসলেন। কিছুক্ষণের জন্য ক্লাস নিরব। ম্যাডাম আমাদেরকে কিছু জিজ্ঞেস করে না আবার আমরাও ম্যাডামকে কিছু বলি না। যথারীতি ম্যাডাম তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন। আমরাও সুযোগ পেয়ে গল্প আরম্ভ করে দিলাম।

হঠাৎ করে ঘুম থেকে উঠে ম্যাডাম কী পড়া ছিল তা জিজ্ঞেস করলেন। ম্যাডামের প্রশ্নোত্তরে কেউ কেউ কী পড়া ছিল তার কথা বলছে আবার কেউ কেউ ম্যাডামকে গুড মর্নিং জানাচ্ছে।

ম্যাডাম একজনকে পড়া জিজ্ঞেস করল এবং বলল একে একে সবাইকে পড়া ধরবে। এবার সকলেই পড়া শিখতে ব্যাস্ত। একে একে কয়েক জনকে পড়া ধরা শেষ। একজন দাড়িয়ে পড়া বলছে। হঠাৎ করে নবম শ্রেণির এক ছাত্র দরজায় এসে বলল
      - আসতে পারি ম্যাডাম?
      - আসো।

ছেলেটি হাতে করে একটি কাগজ নিয়ে আসলো এবং সেটা ম্যাডামকে দিয়ে চলে গেল। ম্যাডাম জুড়ে জুড়ে পড়লেন, “ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন।” কাগজের এই শিরোনামটি পড়ে ম্যাডাম আমাকে বললেন,“সামনে এসে এটা পড়।” আমিও ম্যাডামের আহবানে ডেঙ্গুকে প্রতিরোধ করার জন্য এগিয়ে গেলাম। ম্যাডামের কাছ থেকে কাগজটি নিয়ে যথারীতি একটা গলাশকি (ইচ্ছাকৃত কাশি) দিয়ে পড়া শুরু করলাম। সবেমাত্র হেডিংটা পড়ে মূল বডির একটা লাইন পড়লাম,“ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ যা এডিস মশার কামড়ে হয়।” এমন সময় কানে  হা..হা.. আওয়াজ এলো। আমি বিস্মিত হয়ে গেলাম। ভাবতে লাগলাম সবাই হা হা করে হাসছে কেন? আমি কিছু বুঝে উঠার আগেই ম্যাডাম তাদের উদ্দেশ্যে বলল,“সামনে এসে দেখ কেমন লাগে?” এবার সবাই শান্ত হলো। আমি আবার পড়া শুরু করলাম। সবাই হাসছিল কেন -এই ভাবনা মথায় নিয়ে পড়ে শেষ করলাম। এবার ম্যাডাম বুঝাতে শুরু করল কী কী পদক্ষেপ নিলে ডেঙ্গু থেকে বাঁচা যাবে, ডেঙ্গু রোধে করণীয় কী এবং কাগজে উল্লিখিত অন্যান্য বিষয় গুলো। এই টপিকে আলোচনা করে ক্লাস শেষ।

ক্লাস শেষে আমি সহপাঠীদের জিজ্ঞেস করলাম,
          - কিরে হাসছিলি কেন?
          - তুই ডেঙ্গুকে ডেঙ্গি বলছিলে।
এটা শুনে আমিও হাসতে লাগলাম।  হা.. হা.. হা..

No comments

Powered by Blogger.