স্কাউটিং জীবন : গ্রুপ ত্যাগ।
আমার স্কাউটিং যাত্রাটা শুরুটা হয়েছিল ক্লাস সিক্সে। তবে শুরুতে মাত্র এক সপ্তাহের মতো দলে ছিলাম। চূড়ান্ত বাছাইয়ে দল থেকে ছিটকে পড়েছিলাম। পরবর্তীতে সপ্তম শ্রেণিতে উঠে প্রথম দিকে নতুন দল গঠন করলেও সেখানে যোগ দেয়নি। প্রায় ছ'মাস পর দলের সদস্যা সংখ্যা পূর্ণ করতে আবারও দলে লোক নেওয়া হচ্ছিলো। সেই সুবাদে একজন স্কাউট সদস্য হিসাবে দীক্ষা গ্রহণ করেছিলাম। পরবর্তীতে স্কাউটিং এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যাওয়া। ধীরে ধীরে সবার সাথে গড়ে উঠতে থাকে সুমধুর সম্পর্ক। তবে ক্লাস এইটে উঠে স্কাউটিং -এ বেশি সময় দিতে পারিনি। তবুও ক্লাস নাইনে এসে অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল ১৪ তম আঞ্চলিক স্কাউট সমাবেশের পাঁচদিনের ক্যাম্পে। সেই ক্যাম্পে আমাদের ইউনিটের উল্লেখযোগ্য কিছু অর্জন না থাকলেও আমি জয় করতে পেরেছিলাম স্যারের মনকে। তাই তো হয়ছে পদোন্নতি। সাধারণ সদস্য থেকে সরাসরি সিনিয়র প্যাট্রোল লিডার। দ্বায়িত্বে কোনো অবহেলা না করে যথাযথভাবে দায়িত্ব পালন করতে সর্বোচ্চ চেষ্টা করছি। তারপর আট সদস্য বিশিষ্ট প্যাট্রোল নিয়ে ১০ম বাংলাদেশ ও ৩য় সানসো স্কাউট জাম্বুরীতে অংশগ্রহণ। পাঁচ দিনের ক্যাম্পে আমাদের তাবু দুর্যোগপূর্ণ পরিবেশে হলেও আমাদের দক্ষতা-কৌশল কাজে লাগিয়ে অর্জন করতে সক্ষম হয়েছিলাম তৃতীয় স্থান। এর পরবর্তী সময়টাও স্কাউটিং এ ছিলাম অত্যন্ত আনন্দের সাথে। বাকি জীবনও স্কাউটিং এর সাথেই কাটাতে চাই। তবে ইউনিট যেহেতু স্কুল কেন্দ্রিক তাই ইউনিট থেকে বিদায় নিতে হচ্ছে।
আজ স্মৃতির পাতায় বন্ধি থাকার ফটোসেশানের মধ্য দিয়ে গ্রুপ ত্যাগ।
আজ স্মৃতির পাতায় বন্ধি থাকার ফটোসেশানের মধ্য দিয়ে গ্রুপ ত্যাগ।

No comments