ভালো আছি

ভালো আছি
- মজিবুর রহমান মিথুন 


সারাদিন ঘুরে বেড়ায় 
এই নীল আকাশের নিচে, 
স্বপ্ন নামের ফুলপরী'টা 
ছুটে আমার পিছে। 

রাতে তারে খুঁজে বেড়াই 
পাইনা তো তার দেখা, 
তারার সাথে গল্প করি 
বসে বসে একা। 

চাই যে আমি, চাই যেতে চাই 
স্বপ্নের উঁচু দেশে, 
হঠাৎ করে যাব যেন 
তারার সাথে মিশে।

আকাশ পানে চেয়ে আমি 
কল্পনার জাল আঁকি, 
সেই স্বপ্ন পূরণ হওয়া  
থেকেই যাবে বাকী।

দিনে দেখি রবির রশ্মি 
রাতে চাঁদের আলো, 
সবমিলিয়ে জীবনটা মোর 
কাটছে যে খুব ভালো।

1 comment:

  1. কবিতাটি খুব চমৎকার লিখছো।

    ReplyDelete

Powered by Blogger.