বর্ষাকাল। চারদিকে পানি তৈ তৈ করছে। নদী, খাল, বিল প্লাবিত হয়ে বর্ষার পানি পার্শ্ববর্তী জমিগুলোও প্লাবিত করেছ। বর্ষার এই নতুন পানির সাথে এসেছে নানা রকম মাছ। ছোট ছোট মাছগুলো কম পানিতেই বাস করে। যার ফলে শুধু জেলে নয় স্থানীয় লোকজনও মাছ ধরছে নানা উপায়ে। তবে সকাল সন্ধ্যায় খাল-বিলের পাশে প্লাবিত এসব জমিতে তাকালেই ঠেলা জাল দিয়ে মাছ ধরার দৃশ্য চোখে পড়ে।
 |
| দলবদ্ধ হয়ে ঠেলা জাল দিয়ে মাছ ধরার দৃশ্য। |
কেউ কেউ একক ভাবে ঠেলা জাল দিয়ে মাছ ধরে আবার কেউ কেউ দলবদ্ধভাবে। তবে বর্ষার নতুন পানি স্বচ্ছ থাকে বলে দলবদ্ধভাবে মাছ ধরায় তাদের জন্য সুবিধা জনক।
 |
| জালে ওঠা মাছগুলোকে ধরে ধরে পাত্রে রাখছে। |
আবার কচুরিপানা বা অন্যান্য জলজ উদ্ভিদের মাঝে একক ভাবে মাছ ধরাই সুবিধা জনক।
No comments